,

নেইমারের ক্ষোভ-বিরক্তি-হতাশা

photo-1470385320স্পোর্টস ডেস্ক: শুরুটা যে এমন হতাশাজনক হবে, তা বোধ হয় কল্পনাও করতে পারেনি ব্রাজিলিয়ানরা। অলিম্পিক ফুটবলে প্রথম ম্যাচে হোঁচট খেয়ে নেইমার নিজেও হতাশ। খেলা শেষে ব্রাজিল অধিনায়কের প্রতিক্রিয়ায় ক্ষোভ, বিরক্তি আর হতাশা মিলেমিশে একাকার।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দর্শকের দুয়ো শুনে এমনিতেই মনমেজাজ খারাপ ছিল নেইমারের। প্রতিক্রিয়া জানাতে গিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন বার্সেলোনা তারকা, ‘আমাদের কাছে এই ড্র হারের সমান। আমরা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিলাম। নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা ভালোমতোই অবগত। জানি যে কাজটা সহজ নয়। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে স্বর্ণ জয় করা এত সহজ নয়।’

হ্যাঁ, স্বর্ণজয়ই নেইমারদের জীবনের মূলমন্ত্র এখন। অলিম্পিক ফুটবলের শিরোপা আজো ব্রাজিলের অধরা। অতীতের সব হতাশা পেছনে ফেলে ঘরের মাঠে সফল হতে ‘সেলেসাও’রা মরিয়া। অলিম্পিকের জন্য নেইমার গত জুনে কোপা আমেরিকা শতবার্ষিকীতে পর্যন্ত অংশ নেননি। কিন্তু প্রথম ম্যাচের শেষ আধা ঘণ্টা দক্ষিণ আফ্রিকা ১০ জন নিয়ে খেললেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

ক্ষোভ প্রকাশ করলেও ব্রাজিলিয়ানদের প্রত্যাশার কথা ভুলে যাননি নেইমার। সতীর্থদের মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে তাঁর মন্তব্য, ‘আগামীতে আমাদের কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে। সেই পরীক্ষায় কীভাবে উতরে যাব, তা-ও জানতে হবে আমাদের। তবে সবার আগে আমাদের শান্ত থাকা প্রয়োজন। সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে, যাতে রোববারের ম্যাচে আমরা ভালো খেলতে পারি।’

আগামী রোববার পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ইরাক। প্রথম ম্যাচে ইরাকও গোলশূন্য ড্র করেছে ডেনমার্কের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে