বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেরাথের হ্যাটট্রিকে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর অজিদের

1স্পোর্টস ডেস্ক : গল টেস্টে বল হাতে সবাইকে অবাক করে দিলেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। দ্বিতীয় লঙ্কান বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন। তাতে টেস্টে লঙ্কানদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করতে অস্ট্রেলিয়াকে বাধ্য করল সফরকারীরা।

সিরিজের প্রথম ম্যাচে হেরাথের ঘুর্ণির সঙ্গে মেন্ডিজের সেঞ্চুরিতে দীর্ঘ ১৭ বছর পর টেস্টে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল অজিরা। কিন্তু এবারও হেরাথের কাছে কুপেকাত স্টিভেন স্মিথরা।

টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ৫৪ রান করেছিল ২ উইকেট হারিয়ে। শুক্রবার দ্বিতীয় দিনে মাত্র ৫২ রান করতেই হারাল বাকি ৮ উইকেট। এদিন প্রথম সেশনে তারা ২০ ওভারও ব্যাট করতে পারল না।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ১০৬ রান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। প্রায় ১২ বছরের মধ্যে এশিয়ার মাটিতে এটা তাদের সর্বনিম্ন রান। এর আগে ২০০৪ সালে মুম্বাইতে ৯৩ রানে তাদের ইনিংস গুটিয়ে গিয়েছিল।

অস্ট্রেলিয়া যেন মানসিকভাবেই এদিন পিছিয়ে গিয়েছিল। তারা বুঝে উঠতেই পারল না লঙ্কান বোলারদের বল কোথায় পড়ে, কোথায় ঘুরে যায়। এই সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছেন হেরাথ ও দিলরুয়ান পেরেরা। হেরাথ ১১ ওভারে ৩৫ রান দিয়েছেন। দুটি মেডেনসহ চার উইকেট শিকার করেছেন। আর পেরেরা ১৫ ওভারে ২৯ রান দিয়ে চারটি মেডেন ও চারটি উইকেট পেয়েছেন।

দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই প্রথম উইকেট শিকার করে শ্রীলঙ্কা। ১৬তম ওভারে পেরেরার শেষ বলে বোল্ড হন আগের দিনে ১১ রান করা উসমান খাজা। পরের ওভারে হেরাথের প্রথম বলে বিদায় নেন এদিন মাত্র ৫ রান করা স্মিথ।

হেরাথের মূল শো আসে ২৫তম ওভারে। এই ওভারের শেষ তিন বলে তিন জন ব্যাটসম্যানকে বিদায় করে দেন। ৮ রান করা ভোগেস করুনারত্নের হাতে ক্যাচ আউট হওয়ার পর নেভিল এলবিডব্লিউর ফাঁদে পড়েন। শেষ বলে স্টার্ক বলটিকে কোনো রকম ফেরানোর চেষ্টা করেন। তবে এটি তার প্যাডে লেগে যায়। আম্পায়ার প্রথমে আউট দেননি। কিন্তু লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস রিভিউ আবেদন করেন। তাতে আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে যায়। হ্যাটট্রিক পূর্ণ হয় হেরাথের।

এর আগে শ্রীলঙ্কার একমাত্র বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন নুয়ান জোয়েসা। ১৯৯৯-২০০০ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এই কৃতিত্ব দেখান।

এদিন অস্ট্রেলিয়ার পক্ষে একমাত্র মিশেল মার্শ ব্যক্তিগত রানের খাতায় দুই অঙ্কের ঘরে পৌঁছান। তিনি আউট হয়েছেন ২৭ রান করে। আর প্রথম দিনে ডেভিড ওয়ার্নার করেছিলেন ৪২ রান।

প্রথম দিনেই শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল। মেন্ডিজের ৮৬ রানে ভর করে ২৮১ রান করেছিল তারা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত