বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে বিমান হামলায় সিনাইয়ের আইএসপ্রধান নিহত

 
আন্তর্জাতিক ডেস্ক :মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মিসরের সিনাই প্রদেশের প্রধান আবু দুয়া আল-আনসারি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে মিসরের সেনাবাহিনী। বিমান হামলায় প্রায় অর্ধশত জঙ্গি নিহত হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।বিবিসির খবরে বলা হয়, আইএস-সংশ্লিষ্ট সিনাইয়ের জঙ্গি সংগঠন আনসার বেইত আল-মাকদিস গ্রুপের ওপর বিমান হামলা চালায় মিসর। জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এল-আরিশ শহরের কাছের এলকাগুলোতে বিমান হামলা চালানো হয়।

photo-1470369666

 

মিসরের সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠনের ঘাঁটি সিনাই প্রদেশে। এখানকার জঙ্গিরাই সিনাই ও কায়রোতে ভয়াবহ হামলাগুলোর সঙ্গে যুক্ত।মিসরের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিমান হামলায় ৪৫ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। এ ছাড়া আরো অনেক জঙ্গি আহত হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক বার্তায় মিসরের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির বলেন, ‘নির্ভুল তথ্যে’র ভিত্তিতে চালানো হামলায় আবু দুয়া আল-আনসারি নিহত হয়েছে।

 

ফেসবুকের এই পোস্টে হামলার সময় জানানো হয়নি।২০১৩ সালে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুড সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে জঙ্গি তৎপরতা বেড়েছে। আইএস-সংশ্লিষ্ট সিনাইয়ের জঙ্গি সংগঠন আনসার বেইত আল-মাকদিস ২০১১ সাল থেকে সিনাই অঞ্চলে সক্রিয় ছিল।

 

আনসার বেইত আল-মাকদিসের অর্থ দাঁড়ায় জেরুজালেমের সমর্থক। ২০১৪ সালের নভেম্বরে আইএসকে সমর্থন দিয়ে সংগঠনটির নাম পরিবর্তন করা হয়। শুরুতে জঙ্গি সংগঠনটির হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল। পরে মুরসি সরকার অপসারণের পর দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় সংগঠনটি। ২০১৪ সালে উত্তর সিনাইয়ে সংগঠনটির হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত হয়।ধারণা করা হয়, আনসার বেইত আল-মাকদিস সংগঠনের সদস্য সংখ্যা এক থেকে দেড় হাজার। মিসরে সিনাই ছাড়াও কায়রো, গিজা ও পশ্চিমাঞ্চলের মরুভূমিতে সংগঠনটির শাখা আছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত