,

সুপারওম্যানের সঙ্গে মালালা ইউসুফজাই (ভিডিও)

malala fundpic-1_122597_0আন্তর্জাতিক ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের দাতব্য তহবিলে অর্থ দান করেছেন ইউটিউব সেলিব্রেটি ‘সুপারওম্যান’। গতকাল বুধবার মালালা নিজেই দেখা করেছেন সুপারওম্যানের সঙ্গে। ‘মালালা ফান্ড’ নামে পরিচিত এই দাতব্য সংগঠনটি নারী শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। খবর ডন নিউজের।

ইউটিউব তারকা লিলি সিং সুপারওম্যান হিসেবে বেশ জনপ্রিয়। গত বছরের ডিসেম্বরে সুপারওম্যান ‘গার্ললাভ ক্যাম্পেইন’ নামে ইউটিউবে একটি ক্যাম্পেইন শুরু করেন।এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে-নারীদের একে অপরকে টেনে না ধরার পরিবর্তে সমর্থন এবং উৎসাহ যোগানো।

ক্যাম্পেইনটি চালু হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে এটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। ইউটিউব ব্যবহারকারী অনেকেই এই ক্যাম্পেইনকে সমর্থন জানিয়ে ভিডিওটি শেয়ার করে। অনেকে টুইটারে হ্যাশ ট্যাগ ব্যবহার করে নারীরা একে অপরকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানায়। হলিউড অভিনেত্রী সুফিয়া বুশ থেকে শুরু করে বলিউড হার্টথ্রব প্রিয়াংকা চোপড়াও এই ক্যাম্পেইনে অংশ নেন।

সুপারওম্যান তখন ঘোষণা করেছিলেন এই ভিডিও থেকে প্রাপ্ত আয় মালালার তহবিলে দেয়া হবে। সুপারওম্যানের এই ভিডিও ৩০ দিনে চার হাজার ডলার আয় করতে পেরেছিল, যার পুরোটাই মালালার তহবিলে জন্য দেয়া হয়।

গতকাল বুধবার এই টুইট বার্তায় লিলি সিং বলেন, ‘আমি ভীষণ কৃতজ্ঞ একজন হিরোর জন্য নারীদের শ্রদ্ধা এবং ভালোবাসা কারণে। আপনার সাহসিকতার জন্য ধন্যবাদ।’

ক্যাম্পেইনটি এখনো চলছে। সম্প্রতি মালালা ইউসুফজাই ইউটিউব তারকা লিলি সিংয়ের সঙ্গে দেখা করেছেন। হয়তো কোনো এক ভিডিওতে সুপারওম্যানের সঙ্গে মালালার উপস্থিতিও দর্শকরা দেখতে পাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে