,

হিলারি আইএসের প্রতিষ্ঠাতা : ট্রাম্প

donald-trumpআন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড টাম্প বলেছেন, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন জঙ্গি গ্রুপ আইএসআইএসের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, আইএসআইএসের প্রতিষ্ঠাতা হিসেবে হিলারির পুরস্কার পাওয়া উচিত।

ট্রাম্প আরও বলেন, অরল্যান্ডোর দিকে তাকান, তাকান বার্নারদিনোর দিকে, বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দিকেও তাকান। বিশ্বব্যাপী যা ঘটছে সে দিকে দৃষ্টি ফেরান। আইএসআইএসকে আমরা আজকের এ পর্যায়ে নিয়ে এসেছি।

তিনি বলেন, হিলারির কাছে হেরে যাওয়াটা হবে বিব্রতকর। ঠগবাজ হিলারির কাছে হেরে যাওয়া কেবল বিব্রতকরই হবে না, এটি হবে ভয়াবহ।

রিপাবলিকানদের ভেতর অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে সে প্রসঙ্গে ট্রাম্প বলেন, দল ঐক্যবদ্ধ আছে। আমি মনে করি এতো ঐক্যবদ্ধ আগে আমরা ছিলাম না।

ট্রাম্প এর আগে হিলারিকে ঠগ বলে সমালোচনা করেছেন। সম্প্রতি তিনি তাকে শয়তান বলে অভিহিত করেন। ফ্লোরিডায় ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ওই সময়ে ৯/১১এর হামলার ঘটনা ঘটতো না। বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে