,

অল স্টার একাদশের হয়ে মাঠে মাতাবেন তামিম!

8 স্পোর্টস ডেস্ক: চলতি মাসে নরওয়ের ওলসোতে অল স্টার একাদশ এবং পাকিস্তান স্টার একাদশের মধ্যে ‘প্লে ফর পিস’ নামে একটি টি টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই টি টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
ম্যাচটি নরওয়ের বিসলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে ‘প্লে ফর পিস’ টি-টুয়েন্টিতে তামিমের অংশ গ্রহনের জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে।
আগামী ১৯ অগাস্ট অল স্টার দলের জার্সি গায়ে মাঠে নামবেন এই বাঁহাতি এই ওপেনারের। বিসিবির মতে, বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য সুবর্ণ সুযোগ এটি।
প্লে ফর পিস টি টুয়েন্টি টুর্নামেন্টটি নরওয়ের সংস্কৃতি ও ক্রীড়া উৎসবের অংশ হিসেবে গত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।
তামিমের সঙ্গী হিসেবে অল স্টার দলে আরও থাকছেন সাবেক পাকিস্তানী ফাস্ট বোলার শোয়েব আখতার, লঙ্কান লিজেন্ডারি ব্যাটসম্যান সানাথ জয়সুরিয়া এবং ভারতের ইরফান ও ইউসুফ পাঠানের মতো তারকা খেলোয়াড়রা।
অপরদিকে পাকিস্তান টেস্ট দলপতি মিসবাহ উল হক পাকিস্তান একাদশের নেতৃত্ব দিবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য যে, জাতীয় দলের এই ড্যাশিং ওপেনার এখন পর্যন্ত এশিয়া একাদশ, দুরন্ত রাজশাহী, নটিংহামশায়ার, পেশোয়ার জালমি, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, সেন্ট লুসিয়া জুক্স, এবং ওয়েলিংটনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে