,

ইংলিশ চ্যাম্পিয়নদের উড়িয়ে বার্সার দ্বিতীয় জয়

24570-boroস্পোর্টস ডেস্ক: নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। আক্রমণভাগে মুনির এল হাদ্দাদি ও লুইস সুয়ারেজ জ্বলে ওঠায় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। বার্সেলোনার পক্ষে মুনির জোড়া গোল করেন। আর একটি করে গোল করেন সুয়ারেস ও রাফায়েল গার্সিয়া। লেস্টারের গোল দুটি করেন আহমেদ মুসা।

এ ম্যাচেও গোল পাননি দলের সেরা তারকা লিওনেল মেসি; তবে দুটি গোলে অবদান রাখেন তিনি। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিককে ৩-১ গোলে হারিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা।

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে লেস্টারের ইপিএল শিরোপা জয়ের মূলে ছিল দলটির জমাট রক্ষণ। কিন্তু সুইডেনের রাজধানী স্টকহোমে বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই তাদের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ২৬তম মিনিটে প্রথম গোলটি করেন মুনির। আট মিনিট পর মেসির চিপ করে বাড়ানো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। বিরতিতে যাওয়ার আগে উরুগুয়ের এই স্ট্রাইকারের সাহায্যে নিজের দ্বিতীয় গোল করেন ২০ বছর বয়সী মুনির।

৭৭তম মিনিটে দুই গোলদাতা সুয়ারেজ ও মুনিরকেও তুলে নেন এনরিকে। পরীক্ষিতরা মাঠে না থাকলেও ঠিকই প্রত্যাশিত জয় তুলে নেয় বার্সেলোনা। ৮৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন পাঁচ মিনিট আগেই বদলি নামা ১৭ বছর বয়সী তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া। বিডি নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে