আমিরাত এয়ারলাইন্সের বিমানে আগুন (ভিডিও)

plane20160803155140দুবাই বিমানবন্দরে আমিরাত এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরেছে। বুধবার স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটেছে।

চ্যানেল এশিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ এর একটি ফ্লাইট ভারতের থিরুভানানথাপুরাম বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। পরে দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানটিতে হঠাৎ আগুন ধরে যায়।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিমানের যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে। দুবাই’র সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমিরাত এয়ারলাইন্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বিমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

https://www.youtube.com/watch?v=O4bcqTqGLYM

 

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ