বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে হচ্ছেন মাশরাফিদের বোলিং কোচ?

banglaস্পোর্টস ডেস্ক : হিথ স্ট্রিক চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের পদটি খালি। তাই ইংল্যান্ড সিরিজের আগে পাকিস্তানি সাবেক পেসার আকিব জাবেদকে পরামর্শক হিসেবে উড়িয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য এই পাকিস্তানি পেসার মাত্র সাতদিন বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন। তাই একজন স্থায়ী কোচের অভাব বোধ করছে বিসিবি। নতুন খবর হলো, মাশরাফি-মুস্তাফিজদের বোলিং কোচ এখন নাকি অনেকটাই চূড়ান্ত। অবশ্য তাঁর নাম প্রকাশ করেনি বিসিবি।

বুধবার বিসিবির সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ দলের জন্য একজন পেস বোলিং কোচ এরই মধ্যে আমরা চূড়ান্ত করে ফেলেছি। তবে তিনি অন্য একটি দলের সঙ্গে এখন কাজ করছেন, তাই তাঁর নাম এখনই আমরা প্রকাশ করতে চাচ্ছি না। অচিরেই আমরা সবকিছু জানাব।’

অবশ্য বিসিবি সূত্রে জানা গেছে সাবেক শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাসই হতে পারেন বাংলাদেশের পরবর্তী পেস বোলিং কোচ। সবকিছু ঠিক থাকলে অল্প কয়েকদিনের মধ্যেই তাঁর নাম প্রকাশ করবে বিসিবি।

গত মে মাসেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হিথ স্ট্রিক। এর পর থেকেই বিসিবি একজন নতুন কোচের খোঁজে নেমে পড়ে। তালিকায় উঠে ভারতের ভেঙ্কটেশ প্রসাদ ও পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের নাম। এরা কেউই স্থায়ীভাবে বাংলাদেশে আসতে চাননি, তাই ভাসকেই বেছে নিচ্ছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত