‘ভেরিফাইড’ সাকিব

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের ফেসবুক পেজ ভেরিফাইড হবে না তো কারটা হবে! বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ এক অর্থে নিজেদের দায়িত্বটাই সেরেছে। তাদের মাধ্যমে অনুমোদিত হয়েছে সাকিব আল হাসানের ফেসবুক পেজ।

তথ্যটা সাকিব নিজেই দিয়েছেন তাঁর পেজে। এই মুহূর্তে ফেসবুকে সাকিবের অনুসারীর সংখ্যাটাও চমকে দেওয়ার মতো। প্রায় ২০ লাখ মানুষ সার্বক্ষণিক অনলাইনে অনুসরণ করে যাচ্ছেন দেশের ক্রিকেটের এই গর্বকে।

সাকিব তাঁর ফেসবুক পেজ ভেরিফাইড হওয়ার তথ্যটা তাঁর ওয়ালে লিখে সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর ২০ লাখ অনুসারীকে এই উপলক্ষে জানিয়েছেন ধন্যবাদ।

বর্তমান সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলার তারকারা ফেসবুক ব্যবহারকে ‘অবশ্য কর্তব্য’ হিসেবেই দেখেন। ফেসবুকে অনুসারীদের দল স্বাভাবিক কারণেই বড় ক্রিকেটারদের। সাকিব ছাড়াও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন প্রমুখ তারকাদের ফেসবুক ফ্যান পেজ বেশ রমরমা। সাকিবের মতোই তাঁদের অনুসারী সংখ্যা নেহাতই কম নয়। সাকিব পথ দেখালেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে ফেসবুক কর্তৃপক্ষ হয়তো অন্যদের পেজকেও অচিরেই অনুমোদন দিয়ে দেবেন—এই আশা তো করাই যায়।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান