রাজনাথের নিরাপত্তার জন্য ২০০ পাকিস্তানি কমান্ডো!

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজধানী শহরের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাত্রই প্রেসিডেন্ট সমপর্যায়ের নিরাপত্তা পাবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ২০০ জন বিশেষ পাকিস্তানি কমান্ডোর বলয়ে থাকবেন তিনি। এমনই নির্দেশ জারি করেছে পাকিস্তান সরকার।

raj pic_137215

সার্কভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা আরো বাড়িয়ে দেয়া হয়েছে। সার্কের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগেই জামাত উদ দাওয়া নেতা হাফিজ সাইদের মন্তব্য ঘিরে উত্তপ্ত পাকিস্তান। সাইদ জানিয়েছেন, রাজনাথ পাকিস্তানে এলেই শুরু হবে বিক্ষোভ।

হাফিজ সাইদের এই হুমকির পরই রাজনাথ সিংয়ের নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ। পাকিস্তান প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এসেছে এমনই খবর।

ইসলামাবাদে যে হোটেলে থাকবেন রাজনাথ সিং তার অল্প দূরেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় ও প্রধানমন্ত্রীর দফতর। অত্যন্ত কড়া সুরক্ষা রয়েছে এখানে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ