,

ক্রিস্তিয়ানো রোনালদো বাহুবন্ধনে এবার নতুন নারী

ronalamrস্পোর্টস ডেস্ক : ক্রিস্তিয়ানো রোনালদো এখন মায়ামিতে ছুটি কাটাচ্ছেন। এবং মনে হচ্ছে যেন এই ছুটিতে মাঠের বাইরে গোল করার নেশা পেয়ে বসেছে পর্তুগিজ সুপারস্টারকে! একের পর এক সুন্দরীর সাথে দেখা যাচ্ছে তাকে। তাদের সাথে ঘনিষ্ট সময় কাটছে ৩১ বছরের রোনালদোর। এবার আরো ঘনিষ্ট ভাবে তার সাথে দেখা গেলো ফ্লোরিডার ফিটনেস মডেল ক্যাসান্ড্রে ডেভিসকে।

গত রোববার রাতে টুকানের নাইটক্লাবে রোনালদোর বাহুবন্ধনে ছিলেন এক ব্লন্ড সুন্দরী। তখন আবিস্কার করা যায়নি কে সে। ডেভিসই সেই নারী কিনা তা নিয়েও আলোচনা আছে। তার সাথে কি ডেট করছেন রোনালদো? দুই পক্ষের সূত্রই খবর অস্বীকার করছেন।

সম্প্রতি সুইমিং পুলের পাশে পাওয়া গেলো এই জুটিকে। একে অন্যকে বুকে জড়িয়ে রেখেছেন রোদ পোহাতে পোহাতে। ডেভিসকে চুমু খাচ্ছিলেন রোনালদো। জলকেলি নেহাত কম হয়নি। ডেভিস ইনস্টাগ্রামে দারুণ জনপ্রিয় তার ‘হট’ ছবি প্রচার করে। সেখানে তার ৫ লাখের বেশি ফলোয়ার। একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেসে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। কাজ করেন মার্কেটিং ম্যানেজার হিসেবেও।

ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে সাফল্যের মৌসুম কেটেছে রোনালদোর। এরপর পর্তুগালের সাথে প্রথমবারের মতো হয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। নতুন মৌসুম শুরুর আগে বিশ্রাম ও ছুটিতে এখন তিনবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। ১৮ মাস আগে রুশ মডেল ইরিনা শায়েকের সাথে বিচ্ছেদ হয়েছে রোনালদোর। সেই থেকে একাই তিনি। আর এবারের ছুটিতে তার সাথে প্রথম দেখা গেছে মেক্সিকান অভিনেত্রী এইজা গঞ্জালেজকে। তারপর রহস্যময় নারী। আর এখন ডেভিস। ইরিনার সাথে বিচ্ছেদের পর প্যারিস হিল্টন, কলম্বিয়ান নাতালি রিনকন ও ইতালির টিভি তারকা এলিসা দি পানিসিসের সাথে সময় কাটালেও রোনালদোর সাথে কারো সম্পর্ক স্থায়ীত্ব পায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে