,

থান্ডার বোল্টের নতুন রেকর্ডের অপেক্ষায় পরিবার

bolt_webস্পোর্টস ডেস্ক : এক ঝলক দেখলে ভুল হতে পারে। মনে হতে পারে চোখের সামনে দাঁড়িয়ে বিশ্বের দ্রুততম মানুষটি। কিন্তু না ইনি উসেইন বোল্ট নন। তার ভাই সাদিকি বোল্ট। এবারের জামাইকা সফরে বিশ্বের সেরা স্প্রিন্টারকে তো পাওয়া গেল না। কারণ তিনি এখন রিওতে। সাদিকি অবশ্য প্রথমে কথা বলতে চাইছিলেন না। পরে রাজি হতেই হল।

তিনি নিজে একজন ক্রিকেটার। ছোটবেলা থেকে ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালসের খেলা তাকে প্রভাবিত করেছিল। তাই ভাইয়ের মতো স্প্রিন্টার হওয়ার ইচ্ছা কোন দিনই হয়নি। ক্যারিবিয়ান দলে যদিও এখনও জায়গা হয়নি সাদিকির। তবে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

থান্ডার বোল্টের প্রশংসা করে তিনি বললেন, ‘আমার পরিবার, বন্ধু-বান্ধব, এমনকী গোটা দেশ ওর দিকে তাকিয়ে রয়েছে। রিওতে ফের নতুন ইতিহাস রচনা করবে ভাই। ওর আসল প্রতিভা হল ও সবসময় প্রতিযোগিতা ভালবাসে। একমাত্র অ্যাথলিট হিসেবে তিনটি ওলিম্পিকে তিনটি করে সোনা জয় করে ‘স্প্রিন্ট কিং’ হয়ে যাবে আমার ভাই।’

যখনই ট্র্যাকে নেমেছেন, নিজের পুরনো পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছেন। গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। চলতি মরশুমে অবশ্য চোটের কারণে অনেকটা সময় ট্র্যাকের বাইরে চলে যেতে হয়েছিল। সম্পূর্ণ ফিট হয়ে রিওতে নতুন উদ্যমে দৌড়বেন তিনি। তিনিই এক নম্বর। বরাবরই এমন দাবি করে এসেছেন। এবারও সেই দাবিই অক্ষুণ্ন রাখতে চান জামাইকান অ্যাথলিট। একই বাবার সন্তান সাদিকি ও উসেইন। তবে তাদের মা দু’জন ভিন্ন মহিলা। দুই ভাইয়ের মধ্যে অবশ্য দারুণ বন্ধত্ব। উসেইনের ভাই হওয়ার গর্বও রয়েছে সাদিকির চোখে-মুখে। প্রতিবারের মতো ভাইকে সেরার সেরা হতে দেখার অপেক্ষায় রয়েছেন সাদিকি। সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে