,

প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প : ওবামা

obamaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তাকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি প্রশ্ন রেখে বলেছেন, কেন ট্রাম্পকে তার দল সমর্থন দিয়ে আসছে।

সম্প্রতি এক মার্কিন মুসলিম সেনার বাবা-মাকে নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন ট্রাম্প। এরপর ওই বিতর্কের জের কাটতে না কাটতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারিকে শয়তান আখ্যায়িত করে নতুন বিতর্কের জন্ম দেন তিনি।

তার এসব কর্মকাণ্ডে খোদ রিপাবলিকান দলেই ব্যাপক সমালোচিত এই প্রেসিডেন্ট প্রার্থী। এরই মধ্যে তাকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বললেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ডেমোক্রেট দলের বাছাইপর্বে হিলারি ক্লিনটনকে সমর্থন দেয়ায় বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রাম্প বলেন, বার্নি স্যান্ডার্স এক শয়তানের সঙ্গে যুক্তি করেছেন।

এছাড়া হিলারি ক্লিনটনের পক্ষ নেয়ায় দেশটির দুটি গণমাধ্যমের ব্যাপক সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ‘ক্যাবল নিউজ নেটওয়ার্ক’র পরিবর্তে ‘ক্লিনটন নিউজ নেটওয়ার্ক’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

একইসঙ্গে দেশটির প্রভাবশালী আরেক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে ‘অসৎ’ বলেও মন্তব্য করেছেন মার্কিন এই ধনকুবের। প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লড়াইয়ের শুরু থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হচ্ছেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে