,

হঠাৎ বাংলাদেশের শার্টের প্রশংসা ট্রাম্পের

photo-1470116553যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশে তৈরি শার্ট সেরা।

মার্কিন টিভি চ্যানেল সিবিএসের এক টক শোতে ট্রাম্প নিজের ব্যবহার করা বাংলাদেশের শার্ট সম্পর্কে এ কথা বলেন।

ইউটিউবে পোস্ট করা ডেভিড লেটারম্যান শোর ভিডিওতে দেখা যায়, উপস্থাপক ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যবহার করে বাংলাদেশে তৈরি দুটি শার্ট দেখান। টক শোর একপর্যায়ে শার্ট দুটি কোথায় তৈরি, সে সম্পর্কে ট্রাম্পের কাছে জানতে চান লেটারম্যান। শার্টগুলো তৈরির স্থান সম্পর্কে জানাতে অপারগ হলেও এগুলো সেরা বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যবহার করে শার্ট তৈরি হয় বাংলাদেশে। সিগনেচার কালেকশন প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি এই শার্ট ট্রাম্পের নিজস্ব ওয়েবসাইট এবং আন্তর্জাতিক ই-কমার্স সাইট অ্যামাজনে বিক্রি হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প সিগনেচার মেনস ড্রেস মূলত তৈরি হয় বাংলাদেশ ও চীনে। আর বাংলাদেশে তৈরি ডোনাল্ড ট্রাম্প শার্টগুলো প্রকারভেদে ২১ থেকে ৬৯ মার্কিন ডলারে বিক্রি হয়।

বিদেশে তৈরি ট্রাম্পের পণ্য নিয়ে হিলারির সমালোচনা

বাংলাদেশে ট্রাম্পের শার্ট তৈরি হওয়ার বিষয়টি সম্প্রতি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এখন আউটসোর্সিং (বিদেশে কাজ করানো) নিয়ে কথা বলেন। অথচ তাঁরই প্রতিষ্ঠানে নিজের নামে বিক্রি করা শার্ট বাংলাদেশে তৈরি।

বিভিন্ন সময়ে আউটসোর্সিং নিয়ে কথা বলে বিতর্কিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, আউটসোর্সিং যুক্তরাষ্ট্রে বেকারত্বের অন্যতম কারণ। এটি বন্ধ করে মার্কিনিদের চাকরি দেওয়ার কথা বলেন ট্রাম্প।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি পণ্য ও আউটসোর্সিং বিষয়ে ট্রাম্পের দুমুখো নীতির বিষয়টি ধরিয়ে দেন হিলারি। ফেসবুক পোস্টে হিলারি দেখিয়েছেন, ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি পণ্যের ওপর নির্ভরশীল। একটি বিষয়ের ওপর নির্ভরশীল ব্যক্তি কীভাবে এর বিরোধিতা করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন হিলারি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে