বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫০

pak-24-550x319পাকিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির সিন্ধু প্রদেশের জামশরো ও বালুচিস্তানের বুলান এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাস সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর -দৈনিক ‘জং’য়ের।
সিন্ধু প্রদেশের জামশরো জেলার থারমাল পাওয়ার স্টেশন এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দিলে ১২ জন নিহত হয় এবং ৩০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় লিয়াকত ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
একই দিনে দেশটির বালুচিস্তানে আরেক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২০ জন আহতের খবর জানিয়েছে দৈনিক জং। নিহতের মধ্যে একজন শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে বালুচিস্তান পুলিশ প্রশাসন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত