চড় দেওয়ার পর এবার বহিষ্কার

 

 

আন্তর্জাতিক ডেস্ক: ‘তামিলনাড়ুতে আমার জীবন নিরাপদ নয়। সরকার কি আমাকে বাঁচাবে? আমার নিরাপত্তা দরকার!’ভারতের রাজ্যসভায় এ অভিযোগ করলেন খোদ তামিলনাডুর এক আইন প্রণেতা। সোমবার নিজের দলের প্রতি অভিযোগের এ তীর ছুঁড়লেন এআইএডিএমকে দলের আইন প্রণেতা শশীকলা পুস্পা।

Picture1470109582

শুধু তাই নয়, পুস্পা তার দলের শীর্ষ নেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার দিকেও অভিযোগের আঙ্গুল উঠিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি কোনো দলের নেতা নিজের সাংসদকে চড় মারেন, তা হলে মানুষের সম্মান কি একটুও অবশিষ্ট থাকে? তামিলনাডুতে আমার নিরাপত্তা নেই। আমার দলের নেতা আমাকে পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে বলেছেন।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েকদিন আগে দিল্লি বিমানবন্দরে এআইএডিএমকের প্রতিপক্ষ করুণানিধির দলের সাংসদ তিরুচি শিবার টুঁটি চেপে চারটি থাপ্পড় কষিয়েছিলেন শশীকলা। তাঁর অভিযোগ ছিল, এক বিমানে শশীকলার সঙ্গে সফর করবেন না বলে শিবা নাকি জয়ললিতা সম্পর্কে আজেবাজে কথা বলেছেন! আর দলের নেতার অপমান সহ্য করতে না পেরেই নাকি শশীকলা হাত তুলেছেন শিবার গায়ে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মীরা কোনোরকমে তাদের আলাদা করেন। এরপরেই শশীকলার পদত্যাগের জন্য দলের ভেতরে চাপ বাড়তে থাকে।

সোমবার রাজ্যসভায় দলের শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ করার কিছুক্ষণের মধ্যেই শশীকলাকে বহিষ্কারের চিঠি আসে।

শশীকলা দলের নেতাদের প্রতি অভিযোগ করে বলেন, ‘ তারা আমাকে পদত্যাগপত্র লিখতে বাধ্য করেছে। তারা আমাকে লাঞ্ছিত করেছে এবং আমাকে চেন্নাইয়ে আমার বাসায় যেতে দেয়নি। এমনকি তারা আমাকে আমার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে দেয়নি।’

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ