বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনএন’র জরিপ; হিলারী ৯ পয়েন্ট এগিয়ে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিযোগিতা শুরুর পর হিলারী ক্লিন্টন ক্রমাগত এগিয়ে যাচ্ছেন। সর্বশেষ ১ আগস্ট রোববার সিএনএন পরিচালিত জনমত জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের চেয়ে হিলারী ক্লিন্টন ৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে হিলারী ক্লিন্টন পেয়েছেন ৫২ পয়েন্ট এবং ট্রাম্প পেয়েছেন ৪৩ পয়েন্ট।

1_137047

গত সপ্তায় প্রথমে রিপাবলিকান দলের কনভেনশনে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তিনি কিছুটা এগিয়ে ছিলেন। ওই সময় ই-মেইল ফাঁস, ডেমোক্রেট জাতীয় কমিটি প্রধানের পদত্যাগ প্রভৃতি হিলারীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিলো। কিন্তু, এর পরেই অত্যন্ত সফলভাবে ডেমোক্রেট দলের কনভেনশন সম্পন্ন করা এবং দলের পক্ষ থেকে সর্বসম্মত সমর্থন, বিশেষ করে প্রেসিডেন্ট ওবামাসহ তার পরিবার হিলারীর পক্ষে কোমর বেঁধে নেমে পড়ায় পুরো পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটে। অন্যদিকে ট্রাম্প নিজের কর্মকা-ের দ্বারা একের পর এক বিতর্কের জন্ম দেন। আর এসবের কারণেই হিলারীর জনপ্রিয়তা অনেক বেড়ে গেলো।

এখন একের পর এক যা ঘটছে প্রায় সবই ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে। সর্বশেষ ট্রাম্পের জন্য আরেকটি খারাপ খবর হলো, জেব বুশের শীর্ষ উপদেষ্টা, রিপাবলিকান দলের অন্যতম নেতা শেলী ব্রাডশো দল থেকেই পদত্যাগ করেছেন ট্রাম্পর বিরোধিতা করতে গিয়ে। তিনি হিলারীর পক্ষে কাজ করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত