বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেল ব্যস্ত বাটারফ্লাই ডেলিভারিতে

25116-rubel-hossamrস্পোর্টস ডেস্ক : স্লগ ওভারে বাটারফ্লাই করতে চেষ্টা করছেন রুবেল হোসেন। একজন পেসারের জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পুনর্বাসন প্রক্রিয়ার সময় থেকে তিনি নাকি এই ডেলিভারিতে অভ্যস্ত হতে বিভিন্ন কোচের শরণাপন্ন হয়েছেন। এমনকি একা একা যখন অনুশীলন করেন তখনো তিনি বাটারফ্লাই ডেলিভারি করার চেষ্টা করেন। সোমবার (১আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে সেই ইচ্ছার কথাটি তুলে ধরলেন।

তবে আকিব জাভেদকে পেয়ে আরো বেশি উপকৃত হয়েছেন সেটাও স্বীকার করলেন জাতীয় দলের এই পেসার, এই ডেলিভারিটা নিয়ে অনেক দিন ধরে অনুশীলন করছি। যদিও আমার সাইড আর্ম অ্যাকশনের জন্য এটা করা কঠিন। তবুও চেষ্টা করছি নতুন কিছু আনতে। অফকাটার, ইয়র্কার, গতির সঙ্গে যদি অতিরিক্ত কিছু যোগ করতে পারি স্লগ ওভারে আমার জন্য ভালো হবে।’

বাংলাদেশষ ‘এ’ দলের হয়ে গত বছর ভারতে গিয়েছিলেন রুবেল। এরপর পায়ে ব্যথা পেয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় চলে যান। দীর্ঘ নয়মাস তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। অবশেষে মাঠে ফিরেছেন বলেই স্বস্তি পাচ্ছেন এই পেসার। আর মাঠে এসেই নতুন ডেলিভারি করছেন এটি তার জন্য অনুপ্রেরনা। তো কিভাবে করছেন নতুন এই ডেলিভারি তার কিছুটা ধারনা দিলেন রুবেল, ‘আঙুলের মাঝে বল রাখতে হয়। এরপর সেটা পড়ে নিচু হয়ে ধীর গতিতে যাবে। দক্ষিণ আফ্রিকার ল্যাঙ্গেভেল্ট, ভারতের জহির খান করেছেন। এটা কাজে লাগাতে পারলে ভালো হবে।’

এদিকে তরুন পেসার খোঁজার কাজে আকিব বাংলাদেশে এসেছেন বলে রুবেল বেশ খুশি। নিজের কিছু দুর্বলতা আছে তা তার কাছ থেকে শিখতে পারবেন বলেই একটু বেশি আবেগী তিনি। কাল সেই আবেগের কথাই বারবার বললেন, ‘পাকিস্তানি বোলাররা স্লগের দিক থেকে অতিরিক্ত মেধাবী থাকে। পাকিস্তানি বোলারদের দেখবেন স্লগে বেশিরভাগ সময়েই তারা সফল হয়। রিভার্স সুইং থাকে, অনেক বৈচিত্র থাকে। আমি আকিবের কাছে এই জিনিসটা একটু শেয়ার করবো। তার কাছ থেকে হয়তো নতুন কিছু শিখতে পারবো। তিনি যখন কাজ শুরু করবেন সেটা আমাদের জন্য ভালো টিপস হতে পারে।’

আকিব অবশ্য রাজু আহমেদ, সাইফুদ্দিনসহ অনেক তরুন বোলারদের ডেলিভারি নিয়ে কাজ করছেন। অল্প সময়ের জন্য হলেও তিনি পেসারদের একটা পর্যায়ে নিয়ে যাবেন বলে আশাবাদী রুবেল। তাছাড়া জাতীয় দলের দরজা তার জন্য এক প্রকার খোলাই বলা যায়। কারণ, মুস্তাফিজুর রহমান ইনজুরিতে, তাসকিনও অনিশ্চিত সে দিক থেকে রুবেল মাশরাফির পরেই থাকতে পারেন। ইংল্যান্ড সিরিজ হলে রুবেলের জন্য হাল্কা একটা পরিক্ষাও হবে বৈকি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ