বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী শিশুকল্যাণের টাকায় বিলাসীতা, আটক ৩

 

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণের টাকা ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় করার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিন নারীকে আটক করা হয়েছে।

2016_08_01_15_49_48_okQiz1zIFC2szdvNool4WCQ9SI8kON_original

নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের লিংব্রুকে অবস্থিত এই কল্যাণ তহবিলের নাম ‘হিউম্যান ফার্স্ট ইনক’। এর নির্বাহী কর্মকর্তা (সিইও) মেরিক সিটির অধিবাসী ওয়াফা আবুদ (৪৮), তার বান্ধবী ফ্লোরাল পার্কের বাসিন্দা মারশেলি বেইলি (৪৯) এবং ব্রঙ্কসের বাসিন্দা রানি মিসবাহ তাহা (৩৯)।

লাভজনক ওই সংস্থা থেকে তারা প্রায় ২০ লাখ ডলার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। শুধু তা-ই নয়, ওয়াফার বিরুদ্ধে ব্যাংকের সঙ্গে প্রতারণা করার অভিযোগেও নিউইয়র্কস্থ ফেডারেল কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার চাঞ্চল্যকর এ মামলার তথ্য জনসমক্ষে আসে।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তে উদঘাটিত হয়, ওয়াফার ঘনিষ্ঠ বান্ধবী মারশেলি বেইলির নেতৃত্বাধীন কলসালটিং ফার্ম ‘এমপিবি ম্যানেজমেন্ট’ এর অ্যাকাউন্টে একসাথে ৯ লাখ ডলার স্থানান্তর করা হয় ‘হিউম্যান ফার্স্ট’র জন্য পরামর্শ গ্রহণের অজুহাতে। এরপর তার ব্যক্তিগত ক্রেডিট কার্ডের ১ লাখ ১৪ হাজার ডলারের বিলও সংস্থার অ্যাকাউন্ট থেকে পরিশোধ করা হয়েছে।

এছাড়া ২০১৪ সালে তারা মেরিক সিটিতে ১৩ লাখ ডলার দামের একটি বাড়ি কেনার সময় ৩ লাখ ৪০ হাজার ডলারের ডাউনপেমেন্ট দেন এই সংস্থার অ্যাকাউন্ট থেকেই। এরপর ২০১৫ সালে বাড়ি সংস্কারের জন্যে ৪ লাখ ডলার ব্যাংক থেকে তোলা হয়। তদন্তে উদঘাটিত হয়, এই অর্থ ব্যয় করা হয়েছে ওয়াফার নিজ বাড়ি সংস্থারের জন্যে।

অভিযোগ প্রমাণিত হলে একেকজনের সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড হতে পারে। একইসাথে ব্যাংকের সাথে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে আরো ৩০ বছর করে দণ্ড হতে পারে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত