সিরিয়ায় রুশ হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৫

 

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার একটি হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশের সশস্ত্র বিদ্রোহীরা। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।

2016_08_01_18_03_09_72HzJEgwdSLFhwMcEEWsf06Nie3JgA_original

রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এমআই-৮ নামের এই হেলিকপ্টার পরিবহণ কাজে ব্যবহৃত হত। ভূপাতিত হওয়ার সময় এতে ৫ জন আরোহী ছিলেন। অনিশ্চিত কয়েকটি খবরে আরও বলা হয়, ৫ জনের মধ্যে ৪ জনই নিহত হয়েছেন।

হেলিকপ্টার সিরিয়ার আলেপ্পো শহরে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফিরতি পথে ছিল। তবে ঠিক কোন বিদ্রোহী দলের গুলিবর্ষণে এটি ভূপাতিত হয়েছে সেটা নিশ্চিত নয়। ঘটনার পর সামাজিক মাধ্যমে বিধ্বস্ত হেলিকপ্তারের ছবিতে ছিন্নভিন্ন মৃতদেহসহ অস্ত্র সজ্জিত কিছু মানুষকে দেখা গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্রবাহিনী হচ্ছে রাশিয়া। তারা সরকারের হয়ে বিদ্রোহীদের ওপর বিমান হামলা করে আসছে বহুদিন থেকে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ