,

ট্রাম্পের সমালোচনায় মার্কিন মুসলিম সেনার মা

16072911561_copyআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ইরাকে নিহত মুসলিম এক মার্কিন সৈনিকের মা। গাজালা খান নামে সেই নারীর অভিযোগ, ”ইসলাম সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প একেবারেই অজ্ঞ এবং উৎসর্গ’ শব্দটার কোনো অর্থ জানেন না।” খবর বিবিসির।

বৃহস্পতিবার ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশানে বক্তব্য দেয়ার সময় মিজ গাজালার স্বামী খিজির খান বিতর্কিত ব্যবসায়ী ট্রাম্পকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কথা বলেন। তার স্বামী বক্তৃতা দেবার সময় গাজালা খান কাছেই ছিলেন। পরে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, মিসেস খানকে সেখানে সম্ভবত কথা বলতে দেয়া হয়নি।

তবে ট্রাম্পের দাবি অস্বীকার করে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক কলামে মিসেস খান লিখেছেন, তখন ভীষণ রকম ‘মন খারাপ’ থাকায় তিনি নিজেই বক্তব্য দিতে চাননি। গাজালা খান লিখেছেন “ওই কনভেনশন স্টেজে আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমার ছেলের বড় বড় ছবি আমার পেছনে। ওই সময় কিভাবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি তা শুধু একজন মাই বুঝতে পারবে। ডোনাল্ড ট্রাম্পেরওতো সন্তান আছে, তিনি কি বুঝেননি কেন আমি কথা বলিনি?”

তবে, তিনি কথা না বললেও ‘সারা বিশ্ব এবং পুরো আমেরিকা তার কষ্ট বুঝতে পেরেছে’ বলেও তিনি মন্তব্য করেছেন।

উল্লেখ্য, মার্কিন এই মুসলিম দম্পতি খিজির খান ও গাজালা খানের সন্তান ক্যাপ্টেন হূমায়ূন কবীর ২০০৪ সালে ইরাকে এক গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন।

ওই কলামে গাজালা খান আরও বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প ইসলাম নিয়ে অজ্ঞের মতোই কথা বলেন। তিনি যদি কোরআন ও সত্যিকারের ইসলাম সম্পর্কে পড়াশোনা করে, তাহলে সন্ত্রাসবাদ সম্পর্কে তার ধারণাই পাল্টে যাবে। কারণ সন্ত্রাসবাদ নিজেই একটা আলাদা ধর্ম”।

মিসেস খান আরও বলেন, “ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি নাকি অনেক কাজে নিজেকে উৎসর্গ করেছেন। কিন্তু তিনি আসলে ‘উৎসর্গ’ কথাটার সত্যিকারের অর্থই জানেন না।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে