বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ ফ্রান্সের খ্রিস্টান-মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের একটি গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত যাজকের শোকসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল দেশটিতে বসবাসকারী মুসলিমদের। ফ্রান্সের শেষ সন্ত্রাসী হামলায় নিহত হয় এই যাজক। সেখানে উপস্থিত হয়ে ফরাসি মুসলিম কাউন্সিলের প্রধান আনোয়ার কেবিচ জানিয়েছেন, সন্ত্রাসী হামলার মতো ঘটনার প্রতিবাদে তারা সবাই ক্যাথলিক।

 

 

2016_07_31_21_24_18_x2KRPUzUc23drN8unEh4uiddNWroBz_original

ফ্রান্সে বসবাসকারী মুসলিম ও ক্যাথলিকদের মধ্যে সম্পর্ক মজবুত করতে ফ্রান্সের লিয়ন শহরে একটি ভাতৃত্ব মিছিলেরও ডাক দেয়া হয়েছে। যেখানে প্রায় কয়েক হাজার মুসলিমের উপস্থিত অংশগ্রহণ করবে। মিছিলের ব্যানারে লেখা থাকবে, ‘দিজ ইজ নট এ রিলিজিয়াস ওয়ার, অ্যান্ড, উই অল আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’ (এটা কোনো ধর্মযুদ্ধ না। আর আমরা সবাই ভাইবোন)।

কিছুদিন আগেই ফ্রান্সে একটি গির্জায় ঢুকে এক যাজকের উপর হামলা চালায় বছর উনিশের দুই যুবক। হামলার পর পুলিশের গুলিতে মৃত্যুও হয় তাদের। হামলাকারীদের এক পরিচিতকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। এক সময় সেও সিরিয়ায় যাওয়ার চেষ্টা করেছিল। আটক সেই ব্যক্তির কাছ থেকে আরো গোপন তথ্য বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত