,

সুযোগের অপেক্ষায় এনামুল (ভিডিও)

anamulস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া-নিজিল্যান্ড বিশ্বকাপে কাঁধের চোটে জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। এরপর আর ফেরা হয়নি। দীর্ঘদিন দলের বাইরে ওপেনার এনামুল হক। এখন আরেকটি সুযোগের অপেক্ষায় আছেন তিনি। সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান এই ডানহাতি ব্যাটসম্যান।

আগামী অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। এই সিরিজের দলে ফিরতে দৃঢ় আশাবাদী এনামুল।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে এনামুল বলেন, ‘আমি সুযোগের অপেক্ষায় আছি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যেখানে আমাকে সুযোগ দেবে আমি খেলতে প্রস্তুত। এ ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। ব্যাটিংয়ে যদি দশ নম্বরেও খেলতে বলা হয়, আমি খেলতে রাজি।’

এবার দর্শকরা ‘নতুন’ এনামুলের দেখা পাবে বলেও জানান তিনি, ‘আমি আত্মবিশ্বাসী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ফিরতে। আর সুযোগ পেলে দর্শকরা নতুন এনামুলের দেখা পাবে।’

আর ইংল্যান্ডের বিপক্ষে খেলা চ্যালেঞ্জের বলেই মনে করেন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জিং। দলটি খুবই শক্তিশালী। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব ক্ষেত্রেই তাদের খেলোয়াড়রা বেশ দক্ষ। তারা চ্যাম্পিয়ন দল।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে