,

যুক্তরাষ্ট্র-ইসরায়েল গোপন সামরিক মহড়া

 

আন্তর্জাতিক ডেস্ক : অত্যন্ত গোপনে যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে দিন দিন সামরিক সহযোগিতার সম্পর্ক বাড়ছে। আর এই পরিস্থিতেই গোপনে এই মহড়া অনুষ্ঠিত হল।

2016_07_31_17_32_48_TvUSWzuBbgxAmy70MAu2ePNuBvW1Iq_original

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সহযোগিতা আরো বাড়ানোর লক্ষ্যে ‘নোবেল শারলি’ নামের এই সামরিক মহড়াটি ইসরায়েলি নেজেভ মরুভূমিতে অনুষ্ঠিত হয়েছে। দিনরাত ধরে এই মহড়ায় মার্কিন মেরিন সেনা এবং ইসরায়েলের বিমান, নৌ ও পদাতিক বাহিনীর স্পেশাল ইউনিটের সেনারা অংশ নেয়।

মহড়ায় শত্রুসীমার মধ্যে হেলিকপ্টার থেকে কমান্ডো সেনাদের অবতরণ ও শহর এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া শত্রুর সঙ্গে কাছাকাছি অবস্থানে থেকে যুদ্ধ ও ‘মিলিটারি টেকওভার’ কৌশল শেখানো হয়েছে। মহড়ায় ইসরায়েলের মধ্যমপাল্লার ‘ডেভিডস স্লিং’ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে