,

সেনা সদস্যের মাকে নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক :ইরাকে নিহত যুক্তরাষ্ট্রের একজন মুসলমান সেনা সদস্যের মায়ের সম্পর্কে অবজ্ঞাসূচক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

trump pic_136882

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত হুমায়ুন খানের বাবা খিজির খান গত ডেমোক্রেট দলের জাতীয় কনভেনশনে সপ্তাহে ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য দেন। আবেগপূর্ণ বক্তৃতায় তিনি বলেন, ‘দেশের জন্য ট্রাম্প কাউকে বা কোন কিছুই হারাননি।’ এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী গাজালা খান।

এ ব্যাপারে ট্রাম্প এবিসি টেলিভিশনের দিস উইক অনুষ্ঠানে বলেন, ‘আপনারা হয়ত খেয়াল করেছেন বক্তব্য দেয়ার সময় তার স্ত্রী পাশেই দাঁড়িয়ে ছিলেন। তার কোন বক্তব্য ছিল না। হয়ত তাকে সেখানে কথা বলারই অনুমতি দেয়া হয়নি।’

দেশের জন্য জীবন দানকারী একজনের মা সম্পর্কে এমন অভব্য বক্তব্যের সমালোচনা করে দেশটির রাজনীতিকরা বলছেন, একজন বীরের মা সম্পর্কে এমন কথা বলা উচিৎ হয়নি ট্রাম্পের।

২০০৪ সালে বাগদাদে ২৭ বছর বয়সী হুমায়ুন খান নিহত হয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রায় পুরোটা সময় জুড়েই বিতর্কের কেন্দ্রে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি মুসলমানদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার দাবী তুলেছিলেন। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেও সমালোচিত হয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে