বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে অনাহারে ৮০০ ভারতীয়

 
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে কাজ করতে গিয়ে টানা তিন দিন হয়ে গেল, পেটে দানাপানি পড়েনি। চাকরি হারিয়ে এ রকম ৮০০ ভারতীয় খুব কষ্টে দিন যাপন করছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। যদিও এ বিষয়ে এক ব্যক্তি টুইটারে খবরটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে জানানোর পর সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এরপরই সমস্যা সমাধানে জেদ্দা রওনা হয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং। খবর টাইমস অব ইন্ডিয়ার।

saudi

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, সম্প্রতি কিছু কারখানা শ্রমিকদের মজুরি না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। এতে করে ৮০০ ভারতীয় নাগরিক সৌদি আরবের জেদ্দায় অনাহারের দিন অতিবাহিত করছেন। অবস্থা এমন পর্যায় পৌঁছেছে যে, টানা তিন দিন তারা না খেয়ে রয়েছেন। এক টুইট বার্তায় সুষমা স্বরাজকে এ কথা জানান এক ব্যক্তি।

এরপরই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানান, ‘সমস্যার সমাধানে আমার সহকর্মী ভিকে সিং সৌদি আরব যাচ্ছেন। সৌদি সরকারের সঙ্গে কথা বলছেন এমজে আকবর।’

একই সঙ্গে তিনি বলেছেন, ”আমি আশ্বস্ত করছি, সৌদি আরবে চাকরি হারানো কোনো ভারতীয় না খেয়ে থাকবেন না। আমি প্রতি ঘণ্টায় বিষয়টির উপর নজর রাখছি। আমার কাছে খবর রয়েছে, সৌদি আরব ও কুয়েতে চাকরির সমস্যায় রয়েছেন বহু ভারতীয়। তবে কুয়েতের সমস্যা সমাধান করা হয়েছে। কিন্তু সৌদি আরবে তারা খুব খারাপ পরিস্থিতিতে রয়েছেন।”

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিহিত করার পর গতকাল শনিবার সৌদিতে অবস্থিত ইন্ডিয়ান অ্যামবেসি থেকে অনাহারিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত