সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসাম ও বিহারে বন্যায় নিহত ৫২

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের বিহার ও আসামে বন্যায় ৫২ জন নিহত এবং প্রায় ২৫ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

india+flood_136809

তিনি বলেন, “বন্যা দুর্গতদের সাহায্যে সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের উদ্যোগে ক্ষতিগ্রস্ত লোকজন সন্তোষ প্রকাশ করেছে।” “বর্তমান পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে এ সমস্যার সমাধান করা যাবে না। বরং বন্যা জনিত ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।”

গত শুক্রবার হেলিকপ্টারে করে নাগাঁ, মরিগাঁ ও কাজিরাঙা জাতীয় পার্কের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ। আসাম ও বিহারে প্রায় ৪৩ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেক পরিবার নৌকায় বসবাস করছে। অনেক এলাকা তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছ্ েভারতীয় সেনাবাহিনীর নয়টি দল উদ্ধার কাজে অংশ নিচ্ছে।