বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজের ‘আসল চিকিৎসা’ ঢাকায়

 
স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া এ দুই দেশের যেকোনো এক দেশে মুস্তাফিজের বাম কাঁধের অস্ত্রোপচার করানো হবে। কোন দেশে হবে সেটা চূড়ান্ত হবে সোমবার।

jalal_younus1469881572
তবে অস্ত্রোপচারের থেকেও বড় ‘চিকিৎসা’ হবে ঢাকায়। সেটাই হবে ‘আসল চিকিৎসা’। অস্ত্রোপচারের পর পূর্নবাসন প্রক্রিয়ার উপর মুস্তাফিজের ক্রিকেটে ফেরা নিশ্চিত হবে। পূর্নবাসন প্রক্রিয়া যত ভালো হবে মুস্তাফিজুর রহমান তত দ্রুত ক্রিকেটে ফিরতে পারবেন। পূর্বের ধারণা অনুযায়ী এ ধরণের অস্ত্রোপচারে পূর্নবাসন প্রক্রিয়ায় কমপক্ষে ছয় মাস সময় প্রয়োজন হয়। তবে ইনজুরির প্রক্রিয়া ভেদে সময় বাড়তেও পারে আবার কমতেও পারে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার মিরপুরে বলেন,‘সার্জারির সময় হাসপাতালে মুস্তাফিজের কেয়ার নিবে। কিন্তু কিছুদিনের মধ্যে ওকে ছেড়ে দেওয়া হবে। তার মূল কাজ দেশে ফিরে। রিহ্যাবটা (পুর্নবাসান) তার মূল কাজ। সেটা কিন্তু এখানেই করতে হবে। ওটাই হবে ‘আসল চিকিৎসা’।

সুস্থ হয়ে ক্রিকেটে ফিরলেও মুস্তাফিজের উপর বাড়তি চাপ দিবে না বিসিবি। এমনকি আন্তর্জাতিক, ঘরোয়া ও বিভিন্ন দেশের লিগগুলোতে মুস্তাফিজকে ‘বুঝে’ খেলার অনুমতি দেওয়া হবে। বিশেষ করে বিভিন্ন দেশের লিগগুলোতে। এ নিয়ে জালাল ইউনুস বলেন,‘মুস্তাফিজকে অবশ্যই বুঝে খেলানো হবে। পিএসএলে মুস্তাফিজের অফার ছিল কিন্তু আমরা তাকে খেলার অনুমতি দেইনি। সিপিএলেও অফার ছিল কিন্তু পাঠাইনি। তার যখনই কোনো সমস্যা হয়েছে তখনই কিন্তু তার কেয়ার নেওয়া হয়েছে। তাকে সব জায়গায় খেলতে দেওয়া হচ্ছে না। ভবিষ্যতেও হবে না। বাড়তি কোনো তার দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। মুস্তাফিজের ক্ষেত্রে আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত