১৭ বছর পর অজিদের হারাল শ্রীলংকা
স্পোর্টস ডেস্ক : প্রায় ১৭ বছর আগের কথা। ১৯৯৯ সালের সালের ১১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল শ্রীলংকা। টেস্টে অজিদের বিপক্ষে ওই একটিই মাত্র জয় লংকানদের।
ওই ম্যাচে লংকান দলে ছিলেন অরভিন্দ ডি সিলভা, অর্জুনা রানাতুঙ্গা, সনাৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাসের মতো তারকারা। ১৭ বছর পর সেই স্মৃতি ফিরে আনলো হেরাথ-লক্ষণরা।
বর্তমান লংকান দলে তেমন কোনো তারকা খেলোয়াড় নেই। অস্ট্রেলিয়া রয়েছে র্যাংকিংয়ে এক নম্বরে। আর শ্রীলংকার অবস্থান সাত নম্বরে। এই দলটির কাছেই হেরে গেল স্মিথ বাহিনী। তাও আবার ১০৬ রানের বিশাল ব্যবধানে।
লংকানদের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্পিনার রঙ্গনা হেরাথ এবং ব্যাটসম্যান কুশল মেন্ডিস। এছাড়া অভিষেক টেস্টে আলো ছড়িয়েছেন আরেক স্পিনার লক্ষণ।











