,

মেসিকে ফেরানোর উদ্যোগ

lionel-messi_স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কোচ বেছে নেয়ার ক্ষেত্রে লিওনেল মেসির ব্যক্তিগত পছন্দকে অগ্রাধিকার দেয়া উচিত বলে মনে করেন হুয়ান রোমান রিকলমে। কিন্তু কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেয়া মেসি কেন জতীয় দল নিয়ে আর মাথা ঘামাবেন? তার আর্জেন্টিনা-অধ্যায় তো শেষ হয়ে গেছে।

ম্যারাডোনা, পেলে থেকে শুরু করে অনেকেই তাকে অবসর ভেঙে ফেরার অনুরোধ করলেও এখনও আগের সিদ্ধান্ত থেকে সরেননি মেসি।

তবে মেসিকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখার আশা ছাড়েনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অনুরোধ পর্ব শেষে এবার মেসিকে ফেরানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এএফএ।

বুঝিয়ে-শুনিয়ে ফের দেশের হয়ে খেলতে মেসিকে রাজি করাতে দু’এক দিনের মধ্যে স্পেনে উড়ে যাচ্ছেন এএফএ’র ভারপ্রাপ্ত প্রধান আরমান্দো পেরেজ। অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই মেসিকে দলে চান পেরেজ, ‘লিওর বাবার সঙ্গে আমার কথা হয়েছে। আগামী সপ্তাহে আমরা একটি বৈঠকে বসব বলে ঠিক করেছি। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসি অংশ নেবে কিনা সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাকে চাই আমরা।’

স্পেনে মেসি ছাড়াও আরেকজনের সঙ্গে আলোচনায় বসবেন পেরেজ। জেরার্ডো মার্টিনো সরে দাঁড়ানোর পর আর্জেন্টিনার কোচের পদ এখনও ফাঁকাই রয়েছে। মার্টিনোর উত্তরসূরি হিসেবে এএফএ’র পছন্দ চিলির সাবেক কোচ হোর্হে সাম্পাওলি।

কিন্তু সমস্যা হচ্ছে গত মাসেই স্প্যানিশ ক্লাব সেভিয়ার দায়িত্ব নিয়েছেন সাম্পাওলি। নতুন চাকরি ছাড়তে সমস্যা হলে ক্লাবের পাশাপাশি খণ্ডকালীন মেয়াদে তাকে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে এএফএ।

কিন্তু সেভিয়া তাতে রাজি নয়। এজন্যই সরাসরি সাম্পাওলির সঙ্গে কথা বলতে চান পেরেজ। তবে তাতে কাজ হবে বলে মনে হচ্ছে না। সাম্পাওলি নিজেই বলেছেন স্বপ্নের চাকরির প্রস্তাবটা বড় ভুল সময়ে পেয়েছেন তিনি।

সাম্পাওলি রাজি না হলে সাবেক প্যারাগুয়ে কোচ র‌্যামন দিয়াজ অথবা বোকা জুনিয়র্সের সাবেক কোচ কার্লোস বিয়াঞ্চিকে প্রস্তাব দেবে এএফএ।

কোচ বাছাইয়ের এ প্রক্রিয়ায় মেসির মতামত নেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক আর্জেন্টাইন তারকা রিকলমে, ‘আমার ব্যক্তিগত অভিমত হল- মেসির সঙ্গে কথা বলে কোচ বাছাই করা উচিত। মেসির পছন্দকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাকে সুখী রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একমাত্র সেই আমাদের সাফল্য এনে দিতে
পারে।’ ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ