,

ক্ষতিপূরণ চেয়ে জাকির নায়েকের মামলা

zakirআন্তর্জাতিক ডেস্ক : পিস টিভির মালিক ও ইসলামী বক্তা জাকির নায়েক ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘টাইমস নাও’-এর কাছে ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানি মামলা করেছেন।

জাকির নায়েকের পক্ষে আইনজীবী মুবিন সোলকার এ মামলা করেছেন। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

মামলায় অভিযুক্ত করা হয়েছে টাইমস নাও চ্যানেলের পরিচালক অর্ণব গোস্বামী, ব্যুরোপ্রধান মেঘা প্রসাদ, প্রধান নির্বাহী বিনাশ কৌল এবং নির্বাহী কর্মকর্তা সুনীল লুলাকে।

মামলায় বলা হয়েছে, অর্ণব গোস্বামী উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাকির নায়েকের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করেছেন। তার বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ তৈরিরও অভিযোগ করা হয়েছে।

আরও বলা হয়, নায়েকের বিরুদ্ধে মিথ্যা অভি‌যোগ করেছেন অর্ণব। মানুষের মন বিষিয়ে তুলতে যা যা করা দরকার, তার সব চেষ্টাই করেছে টিভি চ্যানেলটি। এতে জাকির নায়েকের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ জন্য চ্যানেলটির কাছে ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নায়েক।

জাকির নায়েক এখন ভারতের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি ঢাকার গুলশানে হামলায় জড়িত দুই জঙ্গি জাকির নায়েকের বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছিল এমন তথ্য উঠে আসার পর জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে। জাকির নায়েকের টিভি চ্যানেল ভারত এবং বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে।

জাকির নায়েকের বিরুদ্ধে ওই অভিযোগ আনার পর থেকেই তিনি আর ভারতে যাননি। সম্প্রতি তিনি সৌদি আরব থেকে ভিডিও কন্ফারেন্সে টাইমস নাওয়ের প্রধান অর্ণব গোস্বামীকে চ্যালেঞ্জ করেছেন।

আর এই প্রথম কোনো টিভি কোম্পানির বিরুদ্ধে জাকির নায়েক মানহানির মামলা করলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে