,

হিলারির নির্বাচনী প্রচারণা সাইবার হামলার শিকার

 
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ইন্টারনেটে ডেমোক্র্যাটিক দল এবং হিলারি ক্লিনটনের প্রচারণা সাইবার হামলার শিকার হয়েছে। মার্কিন গণমাধ্যমে এ খবর দিয়েছে। এ হামলার জন্য রাশিয়ার দিকে ইঙ্গিত করা হচ্ছে।রাশিয়ার সরকারের হয়ে কাজ করছে এমন এজেন্টরা এই সাইবার হামলা চালিয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ ধারণ করছে।

 

Hillary-Clinton20160228025638

অনেকেই আশঙ্কা করছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করতে চাইছে।রাশিয়ার সরকারের পক্ষ থেকে অবশ্য এমন অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সেই সাথে রাশিয়া বিরোধী বাগাড়ম্বরপূর্ণ এধরনের বক্তব্যের নিন্দা জানিয়েছে।

প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়া হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার অফিস জানায়, শুক্রবার বিশ্লেষণধর্মী একটি ডাটা প্রোগ্রাম হ্যাক করা হয়েছে।

তবে তাদের অভ্যন্তরীন সিস্টেমে ঢুকতে পারেনি হ্যাকাররা। এর আগে গত সপ্তাহে দলের জাতীয় কনভেনশনের সন্ধ্যায় দলের জাতীয় কমিটির হ্যাক হওয়া ইমেইল ফাঁস হয়ে যায়।

এর আগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিপক্ষ প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল হ্যাক করতে রাশিয়াকে উৎসাহ যোগাচ্ছেন বলে অভিযোগ করে ডেমোক্র্যাটরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে