বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি আর ফিরবেই না, পরিবারের দাবি

messiস্পোর্টস ডেস্ক : ‘ফিরে আস মেসি’ – শতবর্ষী কোপার ফাইনালে হেরে যাওয়ার পর এমন আকুতি মেসি ভক্তদের। যার রেশ এখনো চলছে। কিন্তু অবসর ভেঙে কি সত্যিই ফিরে আসবেন মেসি? সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার জার্সি গায়ে উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিরুদ্ধে দেখা যাবে তাকে? তা নিয়ে রয়েছে ঢের সংশয়। সেই সংশয় আরও বাড়িয়ে তুলেছে মেসির পরিবারই। পরিবারের দাবি, মেসি আর ফিরবে না।

গোলডটকম দেয়া সাক্ষাতকারে মেসির পরিবার দাবি করেছে, ‘মেসির কোন পরিকল্পনাই নেই পুনরায় আর্জেন্টিনার জার্সি গায়ে পড়ার। এখন জাতীয় দলের অংশ নয় মেসি।’

আর্জেন্টিনার পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। আর্জেন্টিনার গভর্নিং বডি চেয়েছিল, কোচ কে হবেন, তাতে যেন থাকে মেসির মতামত। কিন্তু মেসির পরিবার এ প্রসঙ্গে বলেছে, ‘কোন কোচ নিয়োগ বা বরখাস্তে মেসি কোন ভূমিকা রাখবে না।’ আর্জেন্টিনার পরবর্তী কোচ পদের জন্য এগিয়ে আছেন জর্জ সাম্পাওলি ও মার্সেলো বিয়েলসা।

আগামী ১ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা মোকাবেলা করবে উরুগুয়ের। এর পাঁচদিন পর ভেনিজুয়েলার মুখোমুখি হবে ম্যারাডোনার উত্তরসূরীরা। এর আগেই কোচ নিয়োগ চূড়ান্ত করতে চায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তবে সবার চোখ ঐ মেসির দিকেই। ফিরবেন মেসি, নাকি মেসি ছাড়াই রাশিয়া বিশ্বকাপ মিশনের বাকি ম্যাচগুলো খেলবে আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত