,

অস্ট্রেলিয়াতেও হতে পারে মুস্তাফিজের অস্ত্রোপচার

Mustafizস্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে অস্ত্রোপচার করতে হবে এটি নিশ্চিত হওয়া গেছে গতকালই। কিন্তু কোথায়, কখন করা হবে, সেটিই এখন প্রশ্ন। প্রথমে অবশ্য শোনা গিয়েছিল, মুস্তাফিজের অস্ত্রোপচার হতে পারে ইংল্যান্ডেই। তবে এখন জানা যাচ্ছে, কাঁধের অস্ত্রোপচার করাতে বাঁহাতি পেসারকে অস্ট্রেলিয়াতেও পাঠানো হতে পারে।
যদি মুস্তাফিজের অস্ত্রোপচার অস্ট্রেলিয়ায় হয়, সে ক্ষেত্রে বিসিবি বেছে নিতে পারে অস্ট্রেলীয় শল্যবিদ গ্রেগ হয়কে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী আজ সেটিই বললেন, ‘আমরা এখনো নিশ্চিত করিনি কোথায়, কখন ওর অস্ত্রোপচার হবে। অস্ট্রেলিয়াতেও কথা বলব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদি অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার করানো হয়, তবে গ্রেগ হয়ের কাছে পাঠানো হতে পারে। তিনিও এ ধরনের অস্ত্রোপচার করেন। আশা করছি, রোববারের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব।’
অস্ট্রেলিয়ান শল্যবিদ গ্রেগ হয় অবশ্য বাংলাদেশের ক্রিকেটে অচেনা নন। এর আগে তামিম ইকবালের হাতের তালু ও এনামুল হকের কাঁধের অস্ত্রোপচার করেছেন তিনি। আর যদি ইংল্যান্ডে মুস্তাফিজের অস্ত্রোপচার করাতে চায় বিসিবি, বর্তমান চিকিৎসক টনি কোচারই সেটি করতে পারেন।
অস্ত্রোপচার হলে সুস্থ হয়ে মাঠে ফিরতে মাস ছয়েক সময় লাগবে মুস্তাফিজের। সে ক্ষেত্রে তিনি খেলতে পারবেন না ঘরের মাঠে অক্টোবরে ইংল্যান্ড-সিরিজ, নভেম্বরে বিপিএল। এমনকি মুস্তাফিজের জন্য ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরটাও হয়ে পড়তে পারে অনিশ্চিত। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে