বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে নতুন আইন: ফিলিস্তিনিরা পাথর ছুড়লেই জঙ্গি, ২০ বছরের জেল

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে দেশটির জনগণের প্রতিবাদের ভাষা হচ্ছে, পাথর ছুড়ে মারা। ইসরায়েলের সেনাদের ছোড়া বুলেটের জবাব ফিলিস্তিনিরা দেয় পাথর মেরে প্রতিবাদ করে। তবে এবার সে পথও বন্ধ। ইসরায়েলিদের দিকে পাথর মারলে এখন থেকে প্রতিবাদকারীকে বিবেচনা করা হবে জঙ্গি হিসেবে। সেইসঙ্গে থাকছে ২০ বছরের কারাদণ্ড।

2016_07_29_18_47_15_xFGVuZu7aXWp7MZW8aVvKAgvSo6J7T_original

পৃথিবীর যেকোনো দেশেই প্রতিবাদ-বিক্ষোভে পাথর ছুড়ে মারা একটি সাধারণ ঘটনা। এবার এর বিরুদ্ধেও চড়াও হল ইসরায়েলি প্রশাসন। তারা জানিয়েছে, এখন থেকে ইসরায়েলিদের দিকে ফিলিস্তিনিরা পাথর ছুড়ে মারলে পাথর নিক্ষেপকারীকে জঙ্গি হিসেবে বিবেচনা করা হবে। এই ‘অপরাধে’ ভোগ করতে হবে ২০ বছরের জেল।

আগে বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি প্রশাসনের কঠোরতার সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। ইসরায়েলের আইনমন্ত্রী আয়েলত শাখেদ বলেন, ‘জঙ্গিদের প্রতি সহনশীলতার দিন আজ থেকে শেষ হলো। একমাত্র কড়া শাস্তিই এই প্রথা বন্ধ করতে পারে।’

নতুন আইন অনুসারে, ইচ্ছাকৃতভাবে কেউ পাথর ছুড়লে তা জঙ্গি কার্যকলাপ হিসেবেই গণ্য হবে এবং তার শাস্তিতে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাথর কী উদ্দেশ্য ছোড়া হয়েছিল, তা জানা না গেলে শাস্তির মেয়াদ কমে হতে পারে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড। নতুন এ আইন নিয়ে নানা সমালোচনা সত্ত্বেও প্রতিবাদ ঠেকাতে এই পদক্ষেপেই অনড় ইসরায়েল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ