,

আল কায়েদা ছাড়ল সিরিয়ার নুসরা ফ্রন্ট

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার অন্যতম শক্তিশালী ইসলামী বিদ্রোহী দল নুসরা ফ্রন্ট আল কায়েদার সঙ্গে তাদের সংযোগ ছিন্ন করছে বলে ঘোষণা দিয়েছে।এছাড়া দলের নাম পরিবর্তন করে এখন জাভাত ফাতেহ আল-শাম, যার অর্থ সিরিয়া বিজয়ের ফ্রন্ট রাখা হয়েছে বলে জানাচ্ছেন নুসরা ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল জুলানি।

bbc pic_136609

 

দলের সিদ্ধান্ত জানাতে প্রথমবারের মত একটি রেকর্ডেড বার্তা প্রচার করে আল-নুসরা ফ্রন্ট।তাতে এই সংগঠনের নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে বলতে শোনা যায়, আল-কায়েদার সঙ্গে তাদের সংযোগের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মত পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে।

 

সেটি বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করছিল নুসরা, আর সে কারণেই আল কায়েদার সঙ্গে সব রকম সংযোগ ছিন্ন করছে নুসরা ফ্রন্ট।তবে, নুসরা ফ্রন্টের এই অবস্থানকে দলটির নতুন পরিচিতি তৈরি এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জন কিরবি বলেছেন, আলেপ্পোতে রুশ বাহিনী এবং সিরিয় সরকারি বাহিনীর কয়েকদিনের হামলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আল-নুসরাকে এমনিতেই আত্মসমর্পণ করতে হতো।কিন্তু তার আগেই তারা একটি সাবধানী ও চতুর পদক্ষেপ নিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে