বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াগনারের বোলিং তোপে অল আউট জিম্বাবুয়ে

248399স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে বল হাতে ঝড় তুলেছেন নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার। তাতে ১৬৪ রান সংগ্রহ করতেই স্বাগতিকদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে।

বৃহস্পতিবার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। কিন্তু কিউই বোলারদের তোপে কোনো ব্যাটসম্যান মাঠে টিকে থাকতে পারেনি। ফলে মাত্র ৭২ রানেই ৮ উইকেট হারায় তারা। অবশেষে মাসভাউরি ও ট্রিপানোর ব্যাটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রানে।

দলের রানের খাতায় মাত্র চার রান যোগ হতেই সাজঘরে ফিরে যান ওপেনার ব্রিয়ান চারি। চিভাভা ও মাসাকাদজা কিছুটা এগিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৩৫ রানেই তারা দু’জন বিদায় নেন। প্রত্যেকে ১৫ রান করে করেছেন। ক্রিজে এসে এক রান করেই আউট হন সীন উইলিয়ামস।

অবশেষে মাসভাউরি ও ত্রিপানো দলের হাল ধরেন। এই জুটি থেকে আসে ৮৫ রান। মাসভাউরি ৪২ রান করে টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তবে ৪৯ রান নিয়ে অপরাজিত থাকেন ত্রিপানো। ১৬২ বল মোকাবিলা করে ৬টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি।

নিউজিল্যান্ডের বোলার নেইল ওয়াগনার ২০.৫ ওভারে ৮টি ৪১ রান দিয়ে ৮টি মেডেনসহ ৬টি উইকেট পান। দুটি করে উইকেট পান টিম সাউদি ও সান্টনার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত