,

মোদির হাতে খুন হওয়ার শঙ্কায় কেজরিওয়াল

s4আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে হত্যা করতে পারেন। তাছাড়া তার দল আম আদমি পার্টিকেও মোদি নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেন কেজরিওয়াল। দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রায় ১০ মিনিটের এক ভিডিও ভাষণে এসব শঙ্কা জানান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘অরবিন্দ কেজরিওয়াল’স মেসেজ টু দ্য কমন ম্যান’ নামের ওই ভিডিওটি আম আদমি পার্টির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভিডিও ভাষণে গত দেড় বছরে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারির প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন কেজরিওয়াল। কেন্দ্র সরকারের সঙ্গে দিল্লি সরকারের নানা বিবাদের কথা তুলে ধরা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ”দলের সব স্বেচ্ছাসেবক, বিধায়ক ও মন্ত্রীদের এটাই বলছি, খুবই কঠিন সময় চলছে। ভাবুন, পরিবারের সঙ্গে আলোচনা করুন। আগামী দিনে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। মোদি যা খুশি করতে পারেন। তিনি এতোটাই হতাশায় ভুগছেন যে আমাকেও খুন করাতে পারেন।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে