,

ভারত-ওয়েস্ট ইন্ডিসের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ

asia-cup_copyযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে হতে যাওয়া এই সিরিজটি ত্রি-দেশীয় সিরিজে রূপান্তরের চিন্ত-ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে সম্ভাব্য দল হিসেবে রাখা হয়েছে কেবল বাংলাদেশকে। আর যদি সেটা হয়, তাহলে অক্টোবরে ইংল্যান্ড সিরিজের আগেই যুক্তরাষ্ট্রে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার সুযোগ পাবে সাকিব-মাশরাফিরা। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। তবে ফ্লোরিডায় ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নাকি ত্রিদেশীয় সিরিজ খেলবে সেটা এখন স্পষ্ট করেনি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও আগামী মঙ্গলবার ফ্লোরিডায় সিরিজটি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমটি।   বিসিসিআই-এর নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা খুব শীঘ্রই ফ্লোরিডায় একটি আলোচনায় বসবে। বলতে পারেন পুরো বিষয়টিই পরিষ্কার। আমরা এখন শুধু সবুজ সংকেতের অপেক্ষা করছি। ম্যাচগুলো আগস্টের শেষ সপ্তাহে হতে পারে। তখন ফ্লোরিডায় পুরোপুরি গ্রীষ্মকাল। এই সময়টি সেখানে খুবই মনোরম। এমন সময়ে সিরিজ আয়োজন করলে প্রচুর দর্শক পাওয়া যাবে। তৃতীয় দল হিসেবে বাংলাদেশকেও যুক্ত করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে