,

আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে: ডা. জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক :আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব ভারতীয় নাগরিক ডা. জাকির নায়েক এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে, কোনো ভারতীয় এজেন্সি আমাকে তলব করেনি।’

zakir-naik-600x362

সোমবার রাতে টেলিভিশন চ্যানেলটির ওয়েবসাইটে জাকির নায়েকের সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘আমি মিডিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, একটিও উদাহরণ দেখান যেখানে আমি সন্ত্রাসবাদকে সমর্থন করেছি। আমি কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করিনি এবং কখনও করব না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের একটি সংবাদপত্র আমার বিরুদ্ধে ভুল খবর ছেপেছিল। ভারতীয় মিডিয়া ওই সংবাদপত্রকে উদ্ধৃত করে খবর চালিয়েছে।’ জাকির নায়েক বলেন, ‘আমি যেকোনো টেলিভিশন চ্যানেলকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, প্রবীণ তোগাড়িয়ার(বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক মহাসচিব) সম্পূর্ণ বক্তব্য দেখানো হোক এবং আমার বক্তব্য সম্পূর্ণ দেখানো হোক। এরপরে সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে দেয়া হোক।’

আইএস প্রসঙ্গে তিনি বলেন, এদের ইসলামিক স্টেট বলা অন্যায়, ওরা অনৈসলামিক। আমি সন্ত্রাসবাদকে নিন্দা জানাই। আমি কখনো দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি খারাপ করা বা কোনো সম্প্রদায়কে খাটো করার চেষ্টা করিনি।

ভারতে ফিরে আসা প্রসঙ্গে জাকির নায়েক বলেন, ‘আমি অনাবাসী ভারতীয় এবং আমার কাছে দুবাই এবং সৌদি আরবের রেসিডেন্ট ভিসা রয়েছে। যদি কোনো সরকারি সংস্থা চায় তাহলে আমি ভারতে এসে সমস্ত প্রশ্নের উত্তর দেয়ার জন্য প্রস্তুত।’

এসময় ডা. জাকির বলেন, ‘আমার ১ কোটি ৪০ লাখ ফ্যান রয়েছে, যদি ১০/১৫ জন লোক কারো প্রলোভনে পড়ে ভুল কাজ করে এতে আমার কী দোষ রয়েছে?’

ভারতে বহুলালোচিত ‘অভিন্ন দেওয়ানি বিধি’ প্রসঙ্গে জাকির নায়েক বলেন, ‘আমি অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করি। এ নিয়ে একটি অবজেক্টিভ প্যানেলের মাধ্যমে শ্রেষ্ঠ বিধিকে নির্বাচন করা উচিত। ‘ইসলামিক বিধি’কে আমি শ্রেষ্ঠ বিধি বলে মনে করি।’

এর আগে গত ১৫ জুলাই জাকির নায়েক সৌদি আরব থেকে স্কাইপি’র মাধ্যমে মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে তুলে ধরে ‘নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামে হারাম’ এবং তিনি কখনো সন্ত্রাসবাদকে উৎসাহিত করেননি বলে জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে