বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার অস্ট্রেলিয়া অলআউট ২০৩ রানে

Sri Lanka Australia Cricketস্পোর্টস ডেস্ক : পাল্লেকেলে টেস্টে বোলারদের দাপট চলছেই। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১১৭ রানের জবাবে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২০৩ রানে।

শ্রীলঙ্কার মতো অস্ট্রেলিয়ার ইনিংসেও কেউ ফিফটি পর্যন্ত করতে পারেননি! সর্বোচ্চ ৪৭ রান অ্যাডাম ভোজেসের। ৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা।

প্রথম দিনে শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৬ রান। উসমান খাজা ২৫ ও স্টিভেন স্মিথ ২৮ রান নিয়ে বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। কিন্তু দিনের শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন রঙ্গনা হেরাথ। লঙ্কান স্পিনার নিজের প্রথম দুই ওভারেই ফিরিয়ে দেন স্মিথ ও খাজাকে।

দিনের দ্বিতীয় ওভার ও হেরাথের দ্বিতীয় বলেই দিনেশ চান্দিমালের হাতে স্টাম্পড হন অধিনায়ক স্মিথ (৩০)। নিজের পরের ওভারে এসে খাজাকে (২৬) এলবিডব্লিউ করেন হেরাথ। তখন ৭০ রানেই নেই সফরকারীদের ৪ উইকেট।

পঞ্চম উইকেটে মিচেল মার্শকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন অ্যাডাম ভোজেস। তবে দলীয় ১৩০ রানে মার্শকে (৩১) বোল্ড করে ৬০ রানের এ জুটি ভাঙেন অভিষিক্ত চায়নাম্যান বোলার লাকশান সান্দাকা। স্কোরবোর্ডে আর ৭ রান যোগ হতেই নতুন ব্যাটসম্যান পিটার নেভিলকে ফিরিয়ে দেন হেরাথ।

একপ্রান্তে টিকে থাকা ভোজেসও বিদায় নেন দলীয় ১৬০ রানে। নুয়ান প্রদীপের বলে কুশাল মেন্ডিসকে ক্যাচ দেওয়ার আগে ৪৭ রান আসে ভোজেসের ব্যাট থেকে। এরপর ১৯০ রানের মধ্যে ফিরে যান মিচেল মার্শ (১১) ও স্টিফ ওকিফ (২৩)। নাথান লায়নের ১৭ রানের সুবাদে কোনোমতে দুইশ পেরোতে পারে সফরকারীরা। লায়নকে ফিরিয়েই ইনিংসের ইতি টেনে দেন অভিষিক্ত সান্দাকান।

শ্রীলঙ্কার পক্ষে হেরাথ ৪৯ রানে নেন ৪ উইকেট। সান্দাকানও ৪ উইকেট নেন, ৫৮ রান খরচায়। টেস্ট অভিষেকে কোনো চায়নাম্যান বোলারের এটাই সেরা বোলিং ফিগার। ১৯৩৫ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টেস্টে অভিষেকে অস্ট্রেলিয়ার চায়নাম্যান বোলার চাক ফ্লেটউড-স্মিথ ৪ উইকেট নিয়েছিলেন ৬৪ রান খরচায়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত