বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাসেক্সের স্কোয়াডে নেই মুস্তাফিজ

Mustafizedস্পোর্টস ডেস্ক : ইংলিশ কাউন্টি লিগ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে অভিষেকে চোখ ধাঁধানো পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাই রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের অভিষেকেও এমন কিছুর প্রত্যাশা ছিল দলটির। কিন্তু কাঁধের ইনজুরির কারণে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি কাটার মাস্টারের।

এবার হ্যাম্পশায়ারের বিরুদ্ধেও ঝুঁকি নেয়নি সাসেক্স। দলটির বিরুদ্ধে ঘোষিত ১৩ জনের স্কোয়াডে নাম নেই মুস্তাফিজের নাম। তবে দলে একটি পরিবর্তন এনেছে সাসেক্স কর্তৃপক্ষ। ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নেওয়া বাঁহাতি পেসার জর্জ জার্টন স্কোয়াডে ফিরেছেন।

আইপিএলের পর থেকেই বাম কাঁধের চোটে ভুগছেন মুস্তাফিজ। সর্বশেষ এমআরআই রিপোর্টে, মুস্তাফিজের কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়েছে। যদিও স্বল্প সময়ের জন্য ব্যাথানাশক ওষুধ দিয়ে হয়তো মুস্তাফিজকে পাওয়া যাবে। তবে দীর্ঘ সময়ের জন্য মুস্তাফিজের অস্ত্রোপচার বাধ্যতামূলক! এজন্য সাসেক্স কর্তৃপক্ষকে ওষুধ দিয়ে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশনা দিয়েছিল বিসিবি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত