,

রেকর্ড গড়ে জুভেন্টাসে হিগুয়েন

47স্পোর্টস ডেস্ক : গঞ্জালো হিগুয়েনের ট্রান্সফার নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রেকর্ড মূল্যেই জুভেন্টাসে পাড়ি জমালেন নাপোলির এই তারকা। আর্জেন্টাইন স্ট্রাইকারের জন্য ইতালির ক্লবাটিকে খরচ করতে হয়েছে ৯ কোটি ইউরো, যা দুই কিস্তিতে পরিশোধ করা হবে। খবর বিসিসির।

আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদে ফেরত যাওয়ায় জুভেন্টাসের স্ট্রাইকারের প্রয়োজন ছিল। তারই সুবাদে ইতালির ট্রান্সফার ফি’র রেকর্ড গড়েই ২৮ বছর বয়সী হিগুয়েনকে দলে ভিড়িয়েছে তারা। আগামী চার বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইতালির গণমাধ্যমগুলো জানাচ্ছে প্রতি মৌসুমে তিনি ৭৫ লাখ ডলার করে পাবেন।

এর আগে, হিগুয়েন ২০১৩ সালে সোয়া ৪ কোটি ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে নাপোলিতে পাড়ি জমান। এরপর চলতি মাসে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে টানতে ইংলিশ ক্লাব আর্সেনাল চেষ্টা চালালেও শেষ পর্যন্ত রেকর্ড গড়ে জুভেন্টাসে যোগ দিলেন তিনি।

প্রসঙ্গত, জুভেন্টাস হিগুয়েনকে পেতে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি খচর করেছে। এর আগে ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ ক্রিশ্চিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নিজেদের দলে ভিড়াতে খরচ করেছিল ৯ কোটি ৪০ লাখ ইউরো। এরই তিন বছর পর টটেনহাম হটস্পার থেকে গ্যারেথ বেলকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফি দিয়ে নিজেদের সেই রেকর্ড ভাঙে রিয়াল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে