,

ইতিহাস গড়ে দলের মনোনয়ন পেলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোন বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এর ফলে আসছে নভেম্বরের হিলারির বিরুদ্ধে লড়াই করতে হবে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।

 

635933172260783601-Hillary-Clinton-Miami-Rally-Super-Tuesday-27

ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। খবর বিবিসির।

প্রতিনিধিদের রোল কল ভোট শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে হিলারি ক্লিনটনের সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে হিলারিকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার আহ্বান জানান।

এর আগে সম্মেলনের প্রথম দিনে বার্নি স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে দুয়োধ্বনি দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটায়। যদিও ওই দিন স্যান্ডার্স তার তিন মিনিটের ভাষণে বলেন, হিলারিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে