বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

4bk78adc88fe58azuv_800C450আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক সামরিক অভিযানে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের গুরুত্বপূর্ণ কমান্ডার সা’দ এমারাতি নিহত হয়েছে।

আফগান নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রেডিও তেহরান জানিয়েছেন, নিহত কমান্ডার দায়েশের আফগানিস্তান-পাকিস্তান শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। এ ছাড়া, সে আফগানিস্তানে সরকার ও তালেবান বিরোধী বহু হামলার নেতৃত্ব দিয়েছে।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, নানগারহার প্রদেশের কোত জেলায় সামরিক অভিযানে এমারাতিসহ প্রায় ১২০ জঙ্গি নিহত হয়েছে। দেশটির রাজধানী কাবুলে শিয়া জনগোষ্ঠীর এক বিক্ষোভ সমাবেশে দায়েশের হামলায় ৮০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পর এ জঙ্গি গোষ্ঠীর কমান্ডার নিহত হলো।

এমারাতি এর আগে ছিল তালেবান কমান্ডার। তবে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর নিহত হওয়ার পর সে দায়েশের প্রতি আনুগত্য প্রকাশ করে।আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়েশ কমান্ডার এমারাতির নিহত হওয়ার খবর সঠিক হয়ে থাকলে তা হবে এই জঙ্গি গোষ্ঠীর জন্য বড় ধরনের আঘাত। এর ফলে আফগানিস্তানের পূর্বাঞ্চলে দায়েশের হামলা চালানোর ক্ষমতা ব্যাপক মাত্রায় কমে আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত