বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজের এমআরআই রিপোর্টে দুঃসংবাদ

29af1fdc5633c31b1cb546e5b849862e-musta (1)এমআরআই রিপোর্টে দুঃসংবাদই পেলেন মুস্তাফিজুর রহমান। বিসিবির ফিজিও-ডাক্তারদের শঙ্কা সত্যি প্রমাণ করে তাঁর বাঁ কাঁধের স্ল্যাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাতটায় রিপোর্ট নিয়ে ইউনিভার্সিটি অব গ্রিনউইচের অর্থোপেডিক সার্জন টনি কোচারের সঙ্গে দেখা করার কথা ছিল মুস্তাফিজের।
মুস্তাফিজকে কোচার কী বলেছেন, সেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের চোটের চূড়ান্ত সমাধান দুইভাবে হতে পারে। একটা হলো ইনজেকশনের মাধ্যমে ওষুধ দিয়ে, অন্যটি অস্ত্রোপচার। কোচার হয়তো এর যেকোনো একটিই বেছে নেবেন। এ ছাড়া পুনর্বাসন এবং ব্যথানাশক ইনজেকশনের মাধ্যমে সাময়িক উপশম সম্ভব। তবে ব্যথানাশক ইনজেকশন বা ওষুধ দিয়ে মুস্তাফিজকে না খেলানোর নির্দেশনা বিসিবি থেকে কঠোরভাবেই দেওয়া আছে সাসেক্সকে। সে ক্ষেত্রে হোভে কাল র‍য়্যাল লন্ডন ওয়ানডে কাপে হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের খেলা না–খেলা নির্ভর করছে স্বাভাবিকভাবে ব্যথা কতটা কমে আসে তার ওপর।

২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে প্রথম বাঁ কাঁধে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। ব্যথার কারণে খেলতে পারেননি রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিপক্ষে গত ২৪ জুলাইয়ের ম্যাচটিও।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত