সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানির ছুরিকাঘাতে বাংলাদেশি শ্রমিক খুন

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানি নাগরিকের ছুরিকাঘাতে বাচ্চু মিয়া (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

 

102733Pcb-logo

গতকাল সোমবার দিনগত মধ্যরাতে দেশটির রাজধানী আবুধাবীর শিল্পনগরী খ্যাত মোসাফফাহ-এর লাকি চান্স রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়ার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে, তিনি তিন সন্তানের জনক। তিনি ওই রেস্টুরেন্টে গত ৮ বছর ধরে কর্মরত ছলেন বলে জানা গেছে।

সূত্র জানায়, রেস্টুরেন্টের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে সন্দেহভাজন তিন পাকিস্তানি নাগরিককে আটক করেছে আবুধাবী পুলিশ।

নিহত বাচ্চু মিয়ার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।