বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১৭ রানেই অলআউট শ্রীলঙ্কা

nathanস্পোর্টস ডেস্ক : সকালে পাল্লেকেলের শক্ত উইকেট দেখে দুই অধিনায়কই বলেছিলেন, ব্যাটিং এখানে সহজই হওয়ার কথা। টসে জিতে ব্যাটিং নিতে তাই দুবার ভাবেননি শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু কে জানত, অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের জন্য টসে হারাটা এমন শাপেবর হয়ে দাঁড়াবে? মাত্র ৩৪.২ ওভারেই যে শ্রীলঙ্কা ১১৭ রানে গুটিয়ে গেছে, ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে কোনো টেস্টে এত কম ওভারে অলআউট হয়েছে শ্রীলঙ্কা!

পাল্লেকেলেতে প্রথম ওভার থেকেই আতঙ্ক ছড়াতে থাকেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। দুই অস্ট্রেলিয়ান পেসারের নিখুঁত লাইন, লেংথ ও গতিতে খাবি খেতে থাকেন দুই লঙ্কান ওপেনার। পঞ্চম ওভারেই স্টার্কের বল আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লু হয়ে যান দিমুথ করুনারত্নে। পরের ওভারে হ্যাজলউডের আঘাত, এবারও এলবিডব্লু কুশল মেন্ডিস।

দশম ওভারে আবার উদ্‌যাপনের সুযোগ পেলেন হ্যাজলউড, এবার প্রথম স্লিপে ক্যাচ দিলেন কুশল সিলভা। ১৮ রানেই ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা কাঁপছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন দিনেশ চান্ডিমাল ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু ম্যাথুস ১৫ রান করেই আউট হয়ে গেলেন, এবার হন্তারক বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফি। পরে শ্রীলঙ্কার ৬৭ রানে চান্ডিমালকে ফিরিয়ে দিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেট নিয়েছেন হ্যাজলউড।

৮৪ রানে ৫ উইকেট হারিয়ে লাঞ্চে গিয়েছিল শ্রীলঙ্কা। এরপর মাত্র ৫ ওভারের মধ্যে পড়ে গেছে শেষ ৫ উইকেট, যোগ করতে পেরেছে ৩৩ রান। লাঞ্চের পর মূল হন্তারক ছিলেন নাথান লায়ন। ফিরিয়ে দিয়েছেন অভিষিক্ত ধনঞ্জয় ডি সিলভা, দিলরুয়ান পেরেরা ও কুশল পেরেরাকে। হেরাথকে আউট করে দ্বিতীয় উইকেট পেয়েছেন স্টার্ক,প্রদ্বীপকে আউট করে লেজটা মুড়ে দিয়েছেন ও’কিফি। ধনঞ্জয়ের ২৪ রানই হয়ে থেকেছে শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ।

পরে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে অস্ট্রেলিয়াও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ রানে হারিয়ে ফেলেছে ২ উইকেট।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত