,

হিলারিই একমাত্র যোগ্য প্রার্থী : মিশেল

Michelle-আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি ক্লিনটনই একমাত্র যোগ্য প্রার্থী। গতকাল সোমবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন মিশেল।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মিশেল হৃদয়ের আবেগ দিয়ে হিলারিকে সমর্থন করেছেন।

ফার্স্ট লেডি বলেন, ‘এই নির্বাচনে, আমি দায়িত্ব নিয়ে তাঁর ওপর এই আস্থা রাখছি যে একজনই আছেন, যিনি সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি আমাদের বন্ধু হিলারি ক্লিনটন।’
মিশেল বলেন, ‘এই নির্বাচনে আমি তাঁর (হিলারি) সঙ্গে আছি।’

ওবামা প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির প্রশংসা করেন মিশেল। তিনি তাঁকে দক্ষ ও শক্তিমান রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন।সম্মেলনে ভাষণ দিয়েছেন দলীয় বাছাইপর্বে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যার্ন্ডার্স। হিলারিকে জয়ী করতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারমন্টের এই সিনেটর। তিনি বলেন, হিলারি অবশ্যই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন।
কাল বুধবার সম্মেলনে ভাষণ দেবেন ওবামা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে